বাংলাদেশে ওয়ার্ল্ড টি টোয়েন্টির ট্রফি

ভারতে মার্চে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড টি টোয়েন্টির ট্রফি বাংলাদেশে আসছে বৃহস্পতিবার সকালে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা যায়, আগামী দুই দিন বসুন্ধরা শপিং মলে ক্রিকেটামোদীদের জন্য ট্রফিটি  প্রদর্শিত হবে। 
 
ঢাকায় আসার পর ট্রফিটি প্রথমে বিসিবি সভাপতির বাসায় যাবে, সেখান থেকে দুপুর একটায় বসুন্ধরা শপিং মলে আসবে। এদিন রাত ৮টা এবং আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বসুন্ধরা শপিং মলে দেখানো হবে। এখান থেকে ট্রফিটি শ্রীলঙ্কায় (১৭ ও ১৮ জানুয়ারি) যাবে। এরপর ২৬ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রফিটি অস্ট্রেলিয়ায় ভ্রমণ শেষে ১লা ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছাবে। উল্লেখ্য, ৮ মার্চ থেকে ৩ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর বসবে ভারতে।