ড্রতে শেষ হলো আর্সেনাল-লিভারপুল রোমাঞ্চকর লড়াই

অ্যানফিল্ডে লিভারপুল-আর্সেনালের প্রিমিয়ার লিগের ম্যাচ দারুণ উত্তেজনা ছড়ানোর পরেও গোলশুন্য ড্রতে শেষ হয়েছে। রবার্তো ফিরমিনহো ও অলিভিয়ের জিরুদের জোড়া গোল করার ম্যাচটি শেষ পর্যন্ত শেষ হয়েছে ৩-৩ ড্রতে।
 
 
এর আগে আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে হওয়া দুই দলের প্রথম পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। নিজেদের মাঠে বুধবার রাতে দশম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। বাঁ দিক থেকে জার্মান মিডফিল্ডার এমরে কানের কোনাকুনি শট ঝাঁপিয়ে পড়ে আর্সেনাল গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো ফিরমিনো, তার শট আর ঠেকাতে পারেননি আর্সেনাল গোলরক্ষক পিওতর চেক। স্বাগতিকদের উল্লাস খানিক পরেই অবশ্য থেমে হয়ে যায় অ্যারন রামসের গোলে। কোস্টারিকার ফরোয়ার্ড জোয়েল ক্যাম্পবেলের সোজাসুজি রক্ষণচেরা পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন ওয়েলসের এই মিডফিল্ডার। ম্যাচের ১৯ মিনিটে লিভারপুলকে ফের এগিয়ে দেন ফিরমিনো। ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে বল জালে জড়ান ব্রাজিলের এই মিডফিল্ডার।
 
IMG0
 
দ্বিতীয়বার এগিয়ে যাওয়ার আনন্দও বেশিক্ষণ স্থায়ী হয়নি লিভারপুলের। ছয় মিনিট বাদে আর্সেনালকে ম্যাচে ফেরান অলিভিয়ের জিরুদ, কর্নার থেকে উড়ে আসা বলটাকে কঠিন কোণ থেকে জালে পাঠান ফর্মে থাকা এই ফরোয়ার্ড। ৩০তম মিনিটে জিরুদ ফাঁকায় বল পেয়েও গোল করতে ব্যর্থ না হলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারতো আর্সেনাল ।৫৫তম মিনিটে অবশ্য আর ব্যর্থ হননি জিরুদ। ক্যাম্পবেলের বাড়ানো বল ধরে জালে পাঠিয়ে দলকে প্রথমবারের মতো এগিয়ে দেন এই ফরাসি স্ট্রাইকার। ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে দারুণ এক জয়ের পথেই ছিল আর্সেনাল। তবে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে সব হিসেব পাল্টে দেন লিভারপুলের জো অ্যালেন। জোরালো শটে দারুণ নাটকীয় লড়াইয়ে এক পয়েন্ট নিশ্চিত করেন ওয়েলসের এই মিডফিল্ডার। পয়েন্ট হারালেও শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল, ২১ ম্যাচে আর্সেনাল ওয়েঙ্গারের দলের পয়েন্ট ৪৩।
 
IMG1
 
দিনের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে পয়েন্টের হিসেবে আর্সেনালকে স্পর্শ করেছে লেস্টার সিটি। আসরের চমক জাগানো দলটির পয়েন্টও ৪৩, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা। ৩১ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। তৃতীয় স্থানে থাকা মানুয়েল পেল্লেগ্রিনির দলের পয়েন্ট ৪০। চেলসিকে তাদের মাঠে ২-২ গোলে ড্র রুখে দিয়েছে ওয়েস্ট ব্রমউইচ। ২৪ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে গাস হিডিংকের দল। গোল.কম।