স্বভাবসুলভ ভঙ্গিতেই অপমানের জবাব দিলেন মেসি

বার্সেলোনা ও এসপানিওলের মধ্যে তিক্ততা দ্বিতীয় ম্যাচেও ছড়িয়েছে। মাত্রই সোমবারে পঞ্চম ব্যালন ডি অর জেতা লিওনেল মেসিকে ছাড়েনি তারা! তবে মেসিও স্বভাবসুলভ ভঙ্গিতেই জবাব দিয়েছেন।
 
কোপা দেল রের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বার্সেলোনা ২-০ গোলে জিতেছে। কিন্তু প্রথম লেগে শুরু হওয়া তিক্ততার ছাপ ছিল দ্বিতীয় লেগেও। ম্যাচের এক পর্যায়ে এসপানিওলের আলভারো গনজালেসের সঙ্গে মেসির সংঘর্ষ হয়। এরপর দেখা যায় তিনি মেসিকে কিছু একটা বলছেন যার একটা তিক্ত জবাব দিচ্ছেন মেসি। স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবরে বলা হয় আলভারো মেসিকে খাটো বলে উল্লেখ করেছেন। জবাবে মেসি তাকে বলেন, তুমি খুব খারাপ। অবশ্য শেষ পর্যন্ত জয় মেসিরই হয়েছে। মুনির এল হাদ্দাদির জোড়া গোলে এসপানিওলকে হারিয়েছে যার একটি তৈরি করে দিয়েছেন মেসি। দুই লেগ মিলিয়ে বার্সার জয় ৬-১ গোলে। গোল.কম।