বাগমারায় ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

 
রাজশাহীর বাগমারায় ট্রাকচাপায় নকিবুল ইসলাম (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে সাতটার দি েউপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় চাঁনপাড়া মহল্লার আফসার প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত নকিবুল পৌরসভার দর্গামাড়িয়া মহল্লার জামিলুর ইসলাম রকেটের ছেলে। সে স্থানীয় ব্রাইট প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেনের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নকিবুল ইসলাম তার বাবা- মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। আফসার প্লাজার সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাককে অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এসময় নকিবুল ট্রাকের মাঝখানে ছিটকে পড়ে। এতে ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
 
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মতিয়ার রহমান জানান, ঘটনার পর পরই চালক ট্রাক ফেলে পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।