টাঙ্গাইলে তিন ভুয়া ডিবি পুলিশ আটক

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ভূঞাপুরে ব্যবসায়ীকে তুলে নেওয়ার সময় তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার দুপুরে উপজেলার পাথাইকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, প্রাইভেটকার, ওয়াকিটকি, হ্যান্ডকাপ, দুটি ডিবি পুলিশের পোশাক পাওয়া যায়।

আটককৃতরা হলেন ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার গুরুলমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ, নীলফামারি জেলার ইউসুফ আলীর ছেলে আনোয়ার হোসেন ও একই জেলার মুক্তার আলী। এ সময় আপেল নামের আরেকজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।