ফরিদপুরের মধুখালী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আবুল বাশার বাকী (৪৮) মাগুরা জেলায় সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন। তিনি উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রজব আলী মাতুব্বরের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল আটটার দিকে আবুল বাশার বাড়ি থেকে তার কর্মস্থল মাগুরায় যাচ্ছিলেন। এ সময় উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের মচলন্দপুর নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসটি পিছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবুল বাশার মারা যান।