জয়পুরহাটে ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

র‌্যাব পরিচয় দিয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে ইউসুফ আলী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।
 
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর গ্রামে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
 
 
 
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক আল মামুন শিকদার জানান, জয়পুরহাট সদরের নতুনহাট শেখপাড়া এলাকার দরিয়া হোসেনের ছেলে ইউসুফ আলী চাকরি দেয়ার না করে পাহাড়পুর গ্রামের পারভেজ হোসেন পল্লবের নিকট থেকে ২ হাজার টাকা ও বিশপাড়ার সুবাস রবিদাসের নিকট থেকে ৯ হাজার টাকা গ্রহণ করেন। এ সম্পর্কে অভিযোগের ভিত্তিতে র‌্যাব অনুসন্ধান চালায়। অভিযোগের সত্যতা পেয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেফতার করা হয়।