কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

কক্সবাজার সদরে বালিকা মাদ্রাসা সড়কে মো. সাকিব (১৯) নামের এক পর্যটককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা।  বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।  আহত যুবক চট্টগ্রামের টেকনিক্যাল কলেজ এলাকার আব্দুল মতিনের ছেলে।  আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
সাকিবের অভিভাবকের দেয়া তথ্যে জানা যায়, সাকিবরা প্রায় ৪০ জন কক্সবাজার এসেছেন বিএমর এক প্রশিক্ষণে।  সাকিব সন্ধ্যায় ঘুরতে বের হলে ছিনতাইয়ের কবলে পড়েন।
 
কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক এসবি শর্মা জানান, সাকিবের গলায়, পেটে ও বুকে ৭ টি ছুরির চিহ্ন রয়েছে।
 
কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসেন জানান, ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চলছে।