হবিগঞ্জে জামায়াতের বিভিন্ন ইউনিটের ১৪ জন আমীর ও সেক্রেটারিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমান সরকার বিরোধী প্রচারণার লিফলেট, জিহাদী বই ও এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে আটককৃতরা সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামে জেলা জামায়াতের আমীর মুখলেছুর রহমানের বাড়িতে নাশকতার পরিকল্পনা করা জন্য গোপন বৈঠক করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেনের নেতৃত্বে পুলিশ সকাল ৮টায় ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় মুখলেছুর রহমান ও সেক্রেটারি মোশাহীদ আলীসহ বিভিন্ন ইউনিটের ১৪ জন আমীর ও সেক্রেটারীকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের এসআই সুদ্বীপ রায় আটকের সত্যতা নিশ্চিত করেছেন।