গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম দুলাল গ্রামে মাইদুল (৮) নামে এক শিশু ট্রলির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুরে গ্রামের ফুল মিয়ার শিশু ছেলে মাইদুল একটি ট্রলির সঙ্গে পাল্লা দিয়ে দৌঁড়াতে থাকলে এর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোখলেছুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।