ইজতেমা এলাকা থেকে ৭০ জন ভিক্ষুক ও হকার আটক

 
ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় উত্পাতের অভিযোগে ৭০ জন ভিক্ষুক ও হকারকে আটক করেছে পুলিশ। টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, ইজতেমা ময়দানের আশপাশে হকাররা অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রি এবং ভিক্ষুকরা উত্পাত করায় ৭০ জনকে আটক করা হয়েছে।
 

রাত ১২টার পর তাদের ছেড়ে দেয়া হবে বলে ওসি জানিয়েছেন।