ছক্কায় সেঞ্চুরি তামিমের

 
আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিকান্দার রাজার বলে ছক্কা হাঁকিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে শততম মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি।
 

এর মধ্যে টেস্টে তামিমের ছক্কা ২৭টি, ওয়ানডেতে ৬২ ও টি-টোয়েন্টিতে ১১টি। বাংলাদেশিদের মধ্যে ৯২টি ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। ৮৯টি ছক্কা নিয়ে তৃতীয় স্থানে আছেন মাশরাফি বিন মুর্তজা!