আগের ম্যাচে শ্রীলঙ্কার জয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। নেপালের সঙ্গে গোলশূন্য ড্রয়ে ‘এ’ গ্রুপের সেরাও হলো মারুফুল হকের দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার প্রথম ম্যাচে মালয়েশিয়াকে শ্রীলঙ্কা হারানোয় বাংলাদেশ ও নেপাল পেয়ে যায় সেরা চারে খেলার টিকেট। দিনের দ্বিতীয় ম্যাচটি ছিল তাই গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে ওঠার লড়াই। তিন ম্যাচে সমান পাঁচ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হলো মামুনুলরা; রানার্সআপ নেপাল।