টিআইবির রিপোর্ট প্রত্যাখ্যান করেছে বিজিএমইএ

 
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) তৈরি পোশাক খাত নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্ট প্রত্যাখ্যান করেছে।
 
শুক্রবার বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান এখানে এক সংবাদ সম্মেলনে বলেন, রিপোর্টটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত হওয়ায় আমরা এটি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করছি।
 
তারা বলেন, মাত্র ৭৪ জনের সাক্ষাত্কারের ভিত্তিতে লাখ লাখ শ্রমিক, উদ্যোক্তা ও বায়ারদের এই শিল্প নিয়ে এ ধরনের মন্তব্য করা যুক্তিসঙ্গত নয়।

খবর বাসসের।