মাগুরায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাগুরা সদর থানা পুলিশ শুক্রবার রাতে সদর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রাম থেকে আমিরুল ইসলাম নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। 
 
সদর থানার ওসি আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানা পুলিশ শুক্রবার রাত ১০টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
 
এর আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় ২০১৪ সালের ১ ডিসেম্বর খুলনার আড়ংঘাটা থানায় আমিরুলের নামে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়। পলাতক থাকা অবস্থায় খুলনার দ্রুত বিচার আদালত ২০১৫ সালে ১৪ নভেম্বর তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করে। 
 
রায় ঘোষণার পর আমিরুল আদালতে আত্মসর্মপণ না করে পলাতক ছিলেন বলে তিনি জানান।  
 
আমিরুল সদর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের ইসরাইল মণ্ডলের পুত্র।