নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক ট্রেন যাত্রীর পা কাটা পড়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সৈয়দপুর-খুলনাগামী আন্তঃনগর রূপসা ট্রেন শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে সৈয়দপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা। এ সময় চলন্ত ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো শহরের বাঁশবাড়ি এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মামুন (৩৫) ছুটে আসেন। তিনি ট্রেনে উঠার সময় পা পিছলে নিচে পড়ে যান। ট্রেনের চাকায় তার ডান পা কেটে যায়। তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে জিআরপি থানার ওসি লুৎফর রহমান।