শার্শায় হোরোইনসহ যুবক আটক

যশোর-বেনাপোল সড়কের নাভারন মোড় থেকে ৪০০ গ্রাম হোরোইনসহ কাকন নামের এক যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ।  শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।  কাকন শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান এলাকার আবুল কালামের ছেলে।
 
শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা নাভারন মোড়ে অভিযান চালিয়ে কাকনকে আটক করা হয়।  এ সময় তার দেহ তল্লাশি করে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।  এ ব্যাপারে  মাদক আইনে মামলা হয়েছে।