রামগঞ্জে যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবদুস ছাত্তার মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার সকালে সোনাপুর ওয়াবদা রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।  ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে ইছাপুর ইউনিয়নের নয়নপুর ভোটকেন্দ্র ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 
 
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোঁতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবদুস মজুমদারকে সোনাপুর ওয়াবদা রোড থেকে গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে কেন্দ্র ভাংচুর ও অগ্নিসংযোগ মামলা রয়েছে।