শাহবাগে আরো এক শিশু বাসচাপায় নিহত

 
বোনের সঙ্গে রাজধানীর শিশুপার্কে ঘুরতে এসেছিলো ১২ বছর বয়সী শিশু খাদিজা। তবে গ্রাম থেকে ঢাকায় আসা শিশুটির শিশুপার্ক দেখার আনন্দ দীর্ঘ হয়নি। হয়তবা গ্রামের বন্ধুদের কাছে বলার মতো অনেক গল্পও জমেছিল তার মনে, সেগুলোও বলা হলো না। বাসচাপায় লাশ হয়েই ফিরতে হলো তাকে।
 
শনিবার বিকেল তিনটার দিকে সড়ক দুর্ঘটনার শিকার হয় খাদিজা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম বাচ্চু মিয়া। গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার মানুদোয়ারায়। সে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। ১০/১২ দিন আগে শ্যামপুরের বালুরমাঠ এলাকায় তার বড় বোন আয়শা আক্তারের বাসায় বেড়াতে এসেছিল।
 

বোন আশায় আক্তার জানান, শনিবার সকালে তারা শিশুপার্ক থেকে বের হয়ে রাস্তার পার হতে গেলে একটি যাত্রীবাহী বাস খাদিজাকে চাপা দেয়।

IMG0

এর আগে সকাল আটটার দিকে হাইকোর্ট এলাকায় বাসচাপায় মারা যায় সাবিহা আক্তার সোনালী (১৪) নামে আরেক স্কুলছাত্রী। সোনালী সেগুনবাগিচা বেগম রহিমা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

IMG1

শাহবাগ থানার উপ পরিদর্শক মো. নীরু মিয়া বলেন, সকাল সাড়ে ৮টার দিকে বার কাউন্সিল ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।