নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর হাইস্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী অপহরণের ঘটনায় পুলিশ অপহরণকারীর বাবাকে আটক করেছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকাল চারটার দিকে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মনিরা (১৫) স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে দিলদার হোসেনসহ (২৪) তার অনুগামী ৪-৫ জন লোকলস্কর ওই ছাত্রীকে অপহরণ করে সিএনজিতে তুলে নিয়ে যায়।
ওই ছাত্রীর বাবার অভিযোগ, তার মেয়েকে দিলদার দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।