বাগেরহাটে অর্ধশত যাত্রী নিয়ে ট্রলার ডুবি

বাগেরহাটের দড়াটানা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে বাগেরহাট-মোড়েলগঞ্জ নৌরুটের দড়াটানা নদীর দোয়ানীর খাল এলাকায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে যাত্রীরা সবাই সাঁতরে নদীর পাড়ে উঠেছেন বলে জানা গেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে অর্ধশত যাত্রী নিয়ে ট্রলারটি বাগেরহাট দড়াটানা ব্রিজের নিচ থেকে ছেড়ে মোড়েলগঞ্জের ডেউয়াতলার উদ্দেশ্য যাচ্ছিল। ছেড়ে যাওয়া ট্রলারটি অতিরিক্ত বোঝাই থাকায় দোয়ানী খাল এলাকায় এসে ট্রলারটি এক পাশে কাত হয়ে পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারের যাত্রীরা সাঁতরে নদীর দুপাড়ে উঠতে সক্ষম হন।
 
বাগেরহাট মডেল থানার এসআই কামরুল ইসলাম ট্রলার ডুবির ঘটনায় কোন যাত্রী নিখোজঁ নেই।