অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

চিঠি পাঠিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে সিলেট থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার সিলেটের বিয়ানীবাজর থানা এলাকা থেকে মো. বেল্লাহ আহম্মেদকে গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ)  উপ-কমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ জানিয়েছেন।
 
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাহ আহম্মেদ তার অপরাধের কথা স্বীকার করেছেন।
 
গত ৫ জানুয়ারি অ্যাটর্নি জেনারেলকে পাঠানো এক চিঠিতে মাহবুবে আলমকে হত্যার হুমকির পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করা হয়। ডাকযোগে পাঠানো ওই চিঠি নিয়ে প্রথম থেকেই তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। শনিবার গোয়েন্দা পুলিশের ঢাকার একটি দল বিয়ানীবাজারে অভিযান চালিয়ে বেল্লাহ আহম্মেদকে গ্রেফতার করে।