টিআইবির বিরুদ্ধে মামলা হওয়া উচিত: বাণিজ্যমন্ত্রী

 
টিআইবি তৈরি পোশাক খাতের ক্ষতি করার উদ্দেশ্যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে অভিযোগ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘তৈরি পোশাক খাত নিয়ে অসত্য তথ্য পরিবেশনের অপরাধে টিআইবির বিরুদ্ধে মামলা হওয়া উচিত।’
 
শনিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৪নং হলে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে চারদিনব্যাপী গ্যাপেক্সো-২০১৬- এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় তৈরি পোশাক শিল্প দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। রানা প্লাজা দুর্ঘটনার পর দেশের তৈরি পোশাক খাত যে ইমেজ সংকটে পড়েছিল সরকার এবং শিল্প মালিকদের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ সে সংকট কাটিয়ে উঠেছে। ক্রেতাদের সংগঠন অ্যাকোর্ড এবং অ্যালায়েন্স নিয়মিতভাবে তৈরি পোশাক কারখানাগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করছে।