নারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে শহরের ২ নম্বর বাবুরাইলের একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২২) এবং তার জা লামিয়া (২৫) । ঘটনাস্থলে উপস্থিত তাসলিমার ননদ হাজেরা বেগম নিহতদের নাম, পরিচয় নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাবুরাইল এলাকার আমেরিকা প্রবাসী ইসমাইল হোসেনের বাড়ির নিচতলায় ওই পরিবারটি ভাড়া থাকতো। শনিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের গলা কেটে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
সাত খুনের রেশ না কাটতেই ঘটলো আরেক নৃশংসতার এই ঘটনা ঘটলো।
অতিরিক্ত পুলিশ সুপার মহিবুর রহমান এ হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছেন।