চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

শনিবার রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম রিমন দেব (২০)। তিনি কাঠগড় ২ নম্বর গলির মন্টু দেবের ছেলে।  
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সূত্র অনুযায়ী, রিমনকে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক রিমনকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ইপিজেড থানার এসআই আব্দুল মান্নান বলেন, “ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জেনেছি আমরা। এ বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ।”