বেনাপোল সীমান্তে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোর ৬টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।
 
২১ ব্যাটালিয়নের বেনাপোল সীমান্তের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার গোলাম আহম্মেদ জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী সীমান্ত পথে ভারত থেকে ফেনসিডিলের চালান দিয়ে এপারে প্রবেশ করবে- এ সংবাদের ভিত্তিতে তারা গভীর রাত থেকে পুটখালী চরের মাঠ এলাকায় অবস্থান করে। ভোরে মাদক ব্যবসায়ীরা ইছামতি নদী পার হয়ে এপারে প্রবেশের চেষ্ঠা করলে তাদের ধাওয়া করা হয়। এ সময় তারা মাথায় থাকা ৩টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 
 
তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।