বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত চলছে

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত চলছে। রবিবার বেলা ১১টা ৪ মিনিটে মোনাজাত শুরু হয়।
 
লাখ লাখ মুসল্লি এই মোনাজাতে শরিক হয়েছেন। মোনাজাত পরিচালনা করছেন তাবলিগের অন্যতম প্রবীণ ও শীর্ষ মুরুব্বি ভারতের মাওলানা মো. সাদ। আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ইজতেমা ময়দান। আল্লাহর কাছে মাগফেরাত কামনায় কান্নার রোল পড়েছে মুসল্লিদের মধ্যে। মোনাজাতে বিশ্ব মুসলিমের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের জন্যও দোয়া করা হচ্ছে। 
 
এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয় ১৫ জানুয়ারি। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছিল ৮ জানুয়ারি। ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়।