ময়মনসিংহে অস্ত্র-সরঞ্জামসহ আটক ২

ময়মনসিংহে স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার ভোরে শহরের মাসকান্দায় বিসিক শিল্প এলাকার ‘দৈনিক জাহান’ পত্রিকা কার্যালয়ে এ অভিযান চালানো হয়।
 
আটকরা হলেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান নাদিম ও কর্মচারী রাসেল।
 
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
 
দুপরে সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।