পোস্টকার্ড হারিয়ে যায়নি

স্বল্প কথায় খোলা ডাক হলো পোস্টকার্ড। ডাকবিভাগের ঐতিহাসিক এই ডাক সার্ভিসটি হারিয়ে যায়নি, ব্যবহার হারিয়েছে শুধু। এক সময় কত জনপ্রিয় ছিল পোস্টকার্ড। স্বল্প মূল্যে অল্প স্বল্প কথা লিখে ডাকবাক্সে দিলেই প্রাপকের ঠিকানায় পৌঁছে যেত এই সহজ চিঠিটি। এখন এই পোস্টকার্ড বাংলাদেশের সব ডাকঘরে পাওয়া যায় না। আছে ঢাকা জিপিওতে। চাহিদা নেই তো সরবরাহ নেই। কতোটা সহজ সরল সাদামাটা চিঠি ছিল এই পোস্টকার্ড। এখন স্মৃতির ছায়ায় উজ্জ্বল। এখনো সচল তার চলার পথ। মূল্য ১ টাকা ৫০ পয়সা। আমরা ইচ্ছে করলেই ডাকবাক্সে তার দৌড় রচনা করতে পারি। ফিরিয়ে দিতে পারি ডাকপিয়নের ব্যস্ততা অনুভূতির চিঠির বোঝায়।

মির্জা আবু হেনা কায়সার টিপু, উত্তরা, ঢাকা