গাজীপুরে রিমোট কন্ট্রোলসহ ৫টি 'টাইম বোমা' উদ্ধার

গাজীপুরের কুনিয়া বালুর মাঠে পরিত্যাক্ত অবস্থায় পাঁচটি বোমা পাওয়া গেছে।  রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ৫টি টাইম বোমাসহ রিমোট কন্ট্রোল উদ্ধার করা হয়।
 
বেলা সাড়ে ১১ টায় পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ  পিপিএম সাংবাদিকদের এ তথ্য জানান। 
 
তিনি জানান, বিশ্ব ইজতেমায় মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য এসব বোমা রাখা হয়েছিল।  বিষয়টি তদন্ত করা হচ্ছে।