নাগেশ্বরীতে ১১ কেজি গাঁজাসহ মোস্তফা মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। তিনি ভূরুঙ্গামারী উপজেলার শিংঝাড় এলাকার গরিব উল্লাহর ছেলে। রবিবার তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আবু আককাছ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ৮টায় পৌরসভার কুটি পয়রাডাঙ্গায় চড়াই খেলা ব্রিজের পাশে কেবি সড়কে নিউ এস আলম নামের একটি নৈশ কোচ থামিয়ে তল্লাশি করে ১১ কেজি গাঁজাসহ মোস্তফা মিয়াকে আটক করা হয়।