কালাইয়ে নৈশ প্রহরী খুন

জয়পুরহাটের কালাই সদর উপজেলায় অগভীর নলকূপেন দায়িত্বে নিয়োজিত নৈশ প্রহরী খুন হয়েছেন।
 
জানা গেছে, শনিবার গভীর রাতে সদর উপজেলার মাত্রাই মোন্না পাড়ার ওই নলকূপের প্রহরী শাহীনুর ইসলামকে (৪৫)  দুর্বৃত্তরা হাত-পা বেঁধে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
পুলিশের প্রাথমিক ধারণা, নলকূপটি চুরি করতে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
 
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।