বিশ্ব ইজতেমায় দুই পর্বে ১৫ মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত চলতি বছরের বিশ্ব ইজতেমায় প্রথম ও দ্বিতীয় পর্বে দুই বিদেশিসহ মোট ১৫ জন মুসল্লি মারা গেছে।
 
জানা গেছে, ইজতেমার দ্বিতীয় পর্বে এক বিদেশিসহ মোট ৬ মুসল্লি মারা যান। এর আগে প্রথম পর্বে এক বিদেশিসহ মারা যান ৯ মুসল্লি।
 
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ তালুকদার ৯ জন মুসল্লির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া বাকী ৬ জনের মৃত্যুর খবর টঙ্গী বিশ্ব ইজতেমা আয়োজক, টঙ্গী সরকারি হাসপাতাল ও লাশ ঘর সুত্রে জানা গেছে।