গাজীপুরে পুলিশের পাঁচটি ‘বোমা সাদৃশ্য বস্তু’ জব্দ

গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকার বালুরমাঠ থেকে রবিবার ভোরে জব্দকৃত পাঁচটি ‘বোমা সাদৃশ্য বস্তু’ বলে জানিয়েছে পুলিশ। পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হয়েছে।
 
এর আগে আখেরি মোনাজাতের পর ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার রিমোট কন্ট্রোলসহ পাঁচটি টাইম বোমা জব্দ করা হয়েছে বলে দাবি করেন।
 
পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ পিপিএম (বার) জানান,আতঙ্ক ছড়ানোর জন্যে কেউ বোমা সাদৃশ্য বস্তুগুলো ওই স্থানে রেখেছিল।