দুপচাঁচিয়ায় নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পল্লীতে সরিষা ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোকেয়া বেগম (৫৫) উপজেলার সদর ইউনিয়নের ধাপ উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের স্ত্রী। প্রসঙ্গত, শুক্রবার  সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন।
 
রবিবার বেলা আড়াইটার দিকে উপজেলাধীন ধাপ-মোলামগাড়ী সড়কের নিমতলা মাদরাসা সংলগ্ন এলাকার একটি সরিষা ক্ষেতে এলাকাবাসী ওই নারীর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে পুলিশ নিহতের শরীরে গুরুতর কোনো আঘাতের চিহৃ দেখতে পায়নি।
 
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই কীভাবে মৃত্যু হয়েছে জানা যাবে।