র‌্যাবের অভিযানে ২৮ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

ঢাকা ও চট্টগ্রামে বিশেষ অভিযানে ২৮ লাখ ইয়াবা উদ্ধারের খবর পাওয়া গেছে। এই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে একজন মাদক চোরাচালান চক্রটির প্রধান বলে র‌্যাব জানিয়েছে।
 
র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত দুই নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
 
গ্রেপ্তারদের মধ্যে একজন হলেন- আলী আহমেদ। বাকি দু’জনের নাম  জানা যায় নি।