রাজধানীর হাজারীবাগে রায়ের বাজার বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে।
শিকদার মেডিকেলের পাশে ওই বস্তিতে আগুন লেগে চারপাশে ছড়িয়ে পড়ে। বস্তির লোকজন ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখনো হতাহতের খবর পাওয়া যায় নি।
এদিকে ঘটনার আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট এসে যোগ দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, আগুন লাগার কারণ জানা যায় নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না।