ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় আটক ৪

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে যুবদল নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। 
 
আটককৃতরা হলেন- সদর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন, কান্দিপাড়া মহল্লার রাব্বী মিয়া (২০), মধ্যপাড়ার শাহজালাল (২৪) ও ছোটন মিয়া (২৪)।
 
সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাঈনুর রহমান জানান, ওই দিনের ভিডিও ফুটেজ দেখে তাদের আটক করা হয়েছে।