চট্টগ্রামে মাতারবাড়িতে উপকূল রক্ষী বাহিনী-কোস্টগার্ডের সঙ্গে জল ডাকাতের 'বন্দুকযুদ্ধ' হয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একটি ট্রলারসহ গুলি ও অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম বলেন, ‘গভীর রাতে কোস্টগার্ডের নিয়মিত টহলের সদস্যরা সন্দেহজনকভাবে একটি কাঠের ট্রলারকে চ্যালেঞ্জ করলে তারা ওই টহল দলের ওপর গুলি করে। সে সময় কোস্টগার্ডও পাল্টা গুলি ছুঁড়লে ডাকাতরা ট্রলার থেকে সাগরে ঝাপ দিয়ে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ট্রলারটিতে তল্লাশি চালিয়ে তিনটি দেশিয় অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও ৫টি রকেট ফ্লাইয়ার জব্দ করা হয়েছে।’