রায়েরবাজার বস্তিতে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাজারীবাগে রায়ের বাজার বস্তিতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার পর আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এর কারণ জানা যায়নি।
 
শিকদার মেডিকেলের পাশের ওই বস্তিতে আগুন লেগে তাৎক্ষণিকভাবে চারপাশে ছড়িয়ে পড়ে। বস্তির লোকজন ও স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। 
 
হাজারীবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল আলিম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ৩টি ইউনিট কাজে লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
 
আগুনে ১টি রিকশা গ্যারেজসহ দু’টি বসতঘর পুড়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।