ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

মানিকগঞ্জের সাটুরিয়ার নয়াডিংগি বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় আব্দুল লতিফ খান (৬০) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি লতিফের বাড়ি উপজেলার ধানকোড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 
 
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে নয়াডিংগি বাসস্ট্যান্ডের কাছে অবসরপ্রাপ্ত ওই পুলিশ সদস্য হাঁটছিলেন। এ সময় দ্রুত গতির মাটি ভর্তি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।