হোমনায় তিন মাদকসেবী আটক

হোমনায় তিন মাদকাসক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে হোমনা বাস স্টেশন সংলগ্ন তেলের পাম্পের পেছনের একটি ঘর থেকে তাদের আটক করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার উত্তর হরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ইব্রাহিম (২৬), হোমনা সদরের পশ্চিম পাড়ার মৃত মমতাজের ছেলে গিয়াস উদ্দিন (২২) ও একই এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে বিল্লাল (৩০)। 
 
অভিযানে নেতৃত্বদানকারী থানার এ এস আই মো. উজ্জল বলেন, 'ওই স্থানে মাদক বেচা কেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে তাদেরকে গাঁজা সেবনরত অবস্থায় দেখে আটক করি। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ভর্তি দুইটি স্টিকও উদ্ধার করা হয়।'