সুন্দরগঞ্জে শিক্ষা অফিসের নব নির্মিত ভবনের ফলক উন্মোচন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের নব নির্মিত ৩য় তলা ভবনের ফলক উন্মোচন করা হয়েছে। ২০ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে।
 
সোমবার আনুষ্ঠানিকভাবে নব নির্মিত এ ভবনের  ফলক উন্মোচন করেন সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন।
 
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজিয়া বেগম, ইউএনও আবদুল হাই মিলটন, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, সহকারী উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী ও সংশ্লিষ্ট ঠিকাদার আব্দুস ছালাম মিয়া উপস্থিত ছিলেন।