রাজশাহীতে মেছোবাঘ আটক

 
বন জঙ্গল ছেড়ে লোকালয়ে এসেছিল একটি মেছোবাঘ। উদ্দেশ্য ছিল মুরগি শিকার। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। রাতের আধারে মুরগি খেতে এসে বাঘের জায়গা হয় পানি ভর্তি কুয়ায়। সেখান থেকে মঙ্গলবার সকালে বাঘ টিকে উদ্ধার করে শিকল দিয়ে আটকে রাখে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলার আমোদপুর গ্রামে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে উপজেলার আমোদপুর গ্রামের আলী হোসেনের নিজ বাড়ির কুয়ায় একটি বাঘ ভাসতে দেখে তার মা। খবর শুনে গ্রামের লোকজন মোটা রশির ফাঁস তৈরি করে ওই বাঘটি উদ্ধার করে। এরপর বাঘটিকে শিকল দিয়ে আটকে রাখা হয়। ধারণা করা হচ্ছে, ফার্মে মুরগি খেতে এসে বাঘটি পানি ভর্তি কুয়ায় পড়ে যায়।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী রাজেদুল ইসলাম ও মাজদার রহমান জানান, ঠান্ডা পানিতে পড়ার কারনে বাঘটি দুর্বল হয়ে পড়ে। এই বাঘটিকে ‘মুরালি বাঘ’ বলে  এলাকার লোকজন আখ্যায়িত করছেন।
 
IMG0
 
ফার্ম মালিক আলী হোসেন জানান, বাঘটি উদ্ধারের পর গ্রামের লোকজনের মধ্যে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে কারণে অনেকে বাঘটিকে মারতে চাচ্ছিল অনেকে।
 
বাঘা উপজেলা নির্বাহী অফিসার হামিদুল ইসলাম জানান, গ্রামবাসীরা বাঘটিকে আটক করে খবর দিয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা জীব ও বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তারা দুপুরের মধ্যে বাঘটি নিয়ে যাবেন।
 
উল্লেখ্য, এর আগের দিন উপজেলার ঢাকা চন্দ্রগাথী এলাকার লোকজন ধান ক্ষেত থেকে তাড়া করে এরক আরেকটি বাঘ আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাজশাহী জেলা বন্যপ্রাণী জীব ও বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম সেটি খাঁচায় বন্দী করে নিয়ে যান।