নীলফামারীর সৈয়দপুরে ডাকাতির প্রসু্ততিকালে দুই জনকে আটক করে পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী। সোমবার দিবাগত রাতে শহরের বাঁশবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- শহরের কুন্দল এলাকার আব্দুর রহমানের পুত্র সবুজ (৩০) ও সদরের বেড়াকুঠি গ্রামের আব্দুর রউফের পুত্র আবু হানিফ (২২)।
পুলিশ জানিয়েছে, শেষ রাতে ডাকাতির প্রস্ততিকালে তাদের আটক করেন এলাকাবাসী। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত ডাকাতরা গত সোমবার এনজিও কর্মকর্তার বাসায় ডাকাতি করে ৭ লাখ টাকা লুট করে নেয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, আটক ডাকাতদের আদালতের মাধ্যমে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।