অনার্স পরীক্ষার সংশোধিত সময়সূচির দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে অনার্স পরীক্ষার সংশোধিত সময়সূচির দাবিতে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা।
 
মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা শহরের কালী বাড়ি মোড় এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন কলেজের অনার্স পরীক্ষার্থীরা অংশ নেন।
 
এ সময় তারা পরীক্ষায় প্রয়োজনীয় বিরতি না দিয়ে একদিন পর পর পরীক্ষা অনুষ্ঠান এবং সরস্বতী পূজার দিন পরীক্ষা অনুষ্ঠানের প্রতিবাদ জানিয়ে নতুন সময়সূচি প্রদানের দাবিও জানান।