চাটমোহরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

পাবনার চাটমোহর উপজেলায় রেলওয়ের জমি নিয়ে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত আটজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ৎ
 
মঙ্গলবার সকাল ১০ টার দিকে  উপজেলার মহেলা গ্রামে  রেলওয়ের গুয়াখড়া স্টেশনের পূর্বপাশে সাকলাইন ও ইয়াছিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, মহেলা গ্রামের আ. রশিদ প্রাংয়ের ছেলে ইয়াছিন আলী (২৮), ইয়াছিনের স্ত্রী আজেদা খাতুন (২৫), মজিবরের ছেলে আ. হামিদ (৩৫), জিনাত প্রাংয়ের ছেলে ওমর আলী (৪৫), জয়নাল আবেদীনের ছেলে শহিদুল ইসলাম (৩০), মৃত জহির প্রাংয়ের ছেলে গোলাম সাকলাইন (৬০), সাইফুল ইসলাম (৩৫), গোলাম সাকলাইনের ছেলে তৌহিদ (২৮)।
 
থানা পুলিশ জানায়, একজনকে আটক করা হয়েছে। আটক রেজাউল করিম রাজু একই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে।