ফেনীর কসকায় পুলিশ ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় খাদে পড়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ফেনী মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ছালেহ আহম্মদ পাঠান জনান, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর কসকায় পুলিশ ভ্যানকে ট্রাক ধাক্কা দিলে ভ্যানটি খাদে পড়ে যায়। এ সময় ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রফিকুল ইসলাম (৫০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হন। আহত মো. হারুন অর রশিদ, মো. এনামুল হক ও জয়নাল আবদীনপল উন্নত চিকিৎকার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ছালেহ আহম্মদ পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।