চট্টগ্রামের নগরীর চান্দগাঁও থানাধীন রাহাত্তরপুলের পূর্বপাশে বড় কবরস্থান এলাকায় আগুনে পুড়ে গেছে ৮টি বসতঘর। বুধবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর হুমায়ুন কবির জানান, হামিদ আলী মিস্ত্রি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে চার ইউনিটের সাতটি গাড়ি পাঠানো হয়। সকাল ৭টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের হিসাবে বসতঘরগুলোর আটজন মালিকের আট লাখ টাকার ক্ষতি হয়েছে।