সীতাকুণ্ডে ইয়াবা ও প্রাইভেটকারসহ আটক ২

সীতাকুণ্ড থানার পুলিশ দুই হাজার ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেছে।
 
জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার এস আই ইকবাল নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৌরসদর দক্ষিণ বাইপাস এলাকায় একটি প্রাইভেটকারকে থামাতে চাইলে গাড়িটি না থামিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কারটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকারসহ দুইজনকে আটক করে পুলিশ। 
 
আটকৃতরা হলেন- ফেনী জেলার দক্ষিণ ধুলিয়া গ্রামের মিজি বাড়িরর আবুল হোসেনের ছেলে রসুল আহমেদ বলি (৩৫) ও একই জেলার দক্ষিণ চারিপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. জেলাল হোসেন বাবুকে (২৬) আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।